ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৭-১৩
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা আদি চ্যানেল পুনরুদ্ধারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্দোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে আকস্মিক পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।    
পরিদর্শনকালে তিনি একটি ১০-তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙ্গার নির্দেশ দেন।                 
আজ বুধবার দুপুরে বুড়িগঙ্গা আদি চ্যানেলের কালুনগর সুøইসগেট ও সংলগ্ন এলাকায় অনির্ধারিত পরিদর্শনে গিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই নির্দেশনা দেন। 
এ সময় খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে শেখ তাপস বলেন, ‘খালের মধ্যে শিয়ার (ঝযবধৎ) ওয়াল দিছে! খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে শিয়ার ওয়াল হবে। তারপরে তার ভবন হবে। সে তো খালের মধ্যে শিয়ার ওয়াল দিছে। পুরা ভাঙ্গা যাবে। এটা বন্ধ করে বড় (যন্ত্রপাতি) আনেন, ভাঙ্গা আরম্ভ করেন।’               
পরিদর্শনকালে তিনি খালের মুখের (কালুনগর স্লুইসগেটের এলাকা) প্রশস্থতা কত ফুট- তা জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩১৫ ফুট বলে অবগত করেন। 
এ সময় ঢাদসিক মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমানার মধ্যে থাকা সকল অবৈধ দখল মুক্ত করার নির্দেশ দেন।            
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ২৪ নম্বর ওয়াডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর মো. নুরে আলম ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলুফার রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat