ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মধ্যপ্রাচ্য সফরের শেষ ধাপে শনিবার জ্বালানি তেলের অস্থিতিশীল মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় আরব নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। 
লোহিত সাগরের তীরে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম নগরী জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের ৬ নেতার পাশাপাশি মিশর, জর্ডান এবং ইরাকের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। 
বাইডেন শুক্রবার সৌদি আরবে পৌঁছেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবকে একদা মানবাধিকার লংঘনের রেকর্ডের কারণে ‘অপছন্দের’ তালিকায় রাখে। বাইডেনের এবারের এই সফরে তিনি বাদশা সালমান এবং কার্যত সৌদি শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য শীর্ষ সৌদি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। 
বাইডেন এবং প্রিন্স মোহাম্মদের চড়া উত্তেজনা ছিল, বিশেষ করে বাইডেন প্রশাসন মার্কিন গোয়েন্দা  তথ্যে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার অভিযান প্রিন্স মোহাম্মদ অনুমোদন করেছিলেন বলে রিপোর্ট প্রকাশের পরে উত্তেজনা বৃদ্ধি পায়। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। এতে বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। 
বাইডেন এখন কয়েক দশকের পুরানো কৌশলগত মিত্র সৌদি আরবের সাথে পুনরায় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। সৌদি আরব বিশ্বে তেলের প্রধান সরবরাহকারী এবং মার্কিন অস্ত্রের আগ্রহী ক্রেতা। 
জ্বালানি মূল্যের উর্ধ্বগতি কমাতে এবং নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের ক্ষমতা পরিবর্তনের হুমকি মোকাবেলায় ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত রফতানিকারক সৌদি আরবের তেলের সরবরাহ উন্মুক্ত করতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat