মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য সমস্যা নিয়ে কয়েক মাস ধরে সম্পর্কের টানাপোড়নের পর, এই আমন্ত্রন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করছে।
সৌদি আরবে আরব নেতাদের এক সমাবেশের মূল আলোচনার ফাঁকে দুই নেতার পারস্পরিক আলাপে বাইডেন বলেন, ‘আপনি আজ যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তাকে আরো গুরুত্ববহ করে তুলতে আমাদের একত্রিত হতে হবে। আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাতে চাই’।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117