ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ২১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ হাজার পাউন্ড (প্রায় ২৫ লাখ টাকা) প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার (২১ জুলাই-’২২) লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমের কাছে ২১ হাজার পাউন্ডের এই চেক হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন। শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, জনসংযোগ সম্পাদক রবীন পাল ও মানবাধিকার সম্পাদক সারব আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সাঈদা মুনা তাসনীম চেক গ্রহণকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ যথাযথ প্রক্রিয়ায় পৌঁছে দেয়া হবে। তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ আওয়ামী পরিবারের যারা এই মহতি উদ্যোগে সহায়তা করেছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat