ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ৭ম বার্ষিক গবেষণা কর্মশালা শুরু হয়েছে।আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এ কর্মশালার উদ্বোধন করেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় একের পর এক কৃষি কার্যক্রম সফলতার সঙ্গে চালিয়ে আসছে। বর্তমানে গবেষণা কার্যক্রমে আরও এগিয়ে যাচ্ছে। পূর্বের চেয়ে বর্তমানে গবেষণা জন্য বরাদ্দ অর্থের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। যার ফলে উন্নতমানের গবেষণা প্রকল্প পরিচালনা করা সম্ভব হচ্ছে। এসময় বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদেরও গবেষণায় মনোনিবেশ করার জন্য ভিসি আহবান জানান। দুই দিনব্যাপী কর্মশালায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, কৃষি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ও বায়োটেনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের গবেষকদের গবেষণা নিয়ে ৬টি পৃথক টেকনিক্যাল সেশন স্থান পাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোসহ অন্যান্য সংস্থার অর্থায়নে পরিচালিত মোট পঞ্চাশটি গবেষণা প্রকল্পের ফলাফল ও গবেষণালব্ধ তথ্য-উপাত্ত উপস্থাপিত হবে এই কর্মশালায়।
কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat