ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ফারুক হোসাইন (২৪), মো. জাহিদ হাসান (২৫), মো. ফয়সাল হোসেন ওরফে সিএনজি বাবু (৩৩), মো. জুয়েল (৩০) ও মো. রাজন (৩০)।
র‌্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবির শোয়েব জানান, মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি ছুরি, ৫টি মোবাইল ফোন সেট ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
র‌্যাবের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক হোসাইন (২৪) ও মো. জাহিদ হাসানকে গ্রেফতার করে। একই রাতে র‌্যাব-১০ এর আরেকটি দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার কদমতলী ও শুভাঢ্যা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. ফয়সাল হোসেন ওরফে সিএনজি বাবু (৩৩), মো. জুয়েল (৩০) ও মো. রাজনকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat