ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৮-০৫
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ময়েজ উদ্দিন (৬৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ও আহত হয়েছেন ২ জন । এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার খাগড়া (মান্দা সদর ) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়েজ উদ্দিন ওই গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে ।আহতরা হলেন , খাগড়া গ্রামের নিহত ময়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪২) ও রাজ্জাক হোসেনের ছেলে রানা ইসলাম (২২) ।
গ্রেফতারকৃতরা হলেন , একই গ্রামের হাফেজ উদ্দীনের ছেলে নাজমুল (২২) , আলীম উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম রকি (৩০) ও আলীম উদ্দিনের স্ত্রী মকছেদা (৫০) ।
জানা যায় যে , জমি নিয়ে কয়েকদিন থেকে বিরোধীতা চলছে কিন্তু বিভিন্ন ভাবে উভয়পক্ষ মিলে সমাধানের চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় নি । পরে গতকাল বৃহস্পতিবার রাতে মান্দা সদর বাজারে সমাধানের জন্য বসা হলে তা কোনভাবেই সমাধান হয়নি । পরে তারা ময়েজ উদ্দিনসহ কয়েকজনের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ময়েজ উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে রিফার্ট করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।এ বিষয়ে অভিযুক্ত রাকিবুল ইসলাম রকি ও নাজমুল ইসলামের সাথে কথা হলে তারা বলেন আমরা এ বিষয়ে কিছুই জানিনা ।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন , এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat