নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আমেরিকার মিসিসিপি স্টেট এর ভিক্সবার্গ পোর্ট পরিদর্শন করেছেন। আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ভিক্সবার্গ শহরের মেয়র এবং ভিক্সবার্গ বন্দর পরিচালনাকারী ওয়ারেন কাউন্টি পোর্ট কমিশনের চেয়ারম্যান জর্জ ফ্ল্যাগস জুনিয়র বন্দরে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তিনি প্রতিমন্ত্রীকে সিটি এবং পোর্ট সম্পর্কে অবহিত করেন।
এসময় মেয়র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ ভ্রমণের আগ্রহ প্রকাশ করেন।
পোর্ট পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117