ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন, দেশ, জনগণ, শিশু ও নিজ দায়িত্বের প্রতি মো: ফজলে রাব্বী মিয়ার ভালবাসা ছিল অবিস্মরণীয়।
শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস থেকে আজ জাতীয় সংসদের এলডি হলে জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট মো: ফজলে রাব্বী মিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শোকের মাসে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের হারানোর শোকের সাথে ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়াকে হারানোর শোক জাতিকে আরো বেদনাতুর করে তুলেছে। জাতির পিতাকে হারানোর পর দেশের রাজনীতিতে অনেক বড় শূণ্যতা তৈরি হয়েছিল। মো: ফজলে রাব্বী মিয়ার মত বিজ্ঞ সংসদ সদস্যকে হারিয়ে সেই শূণ্যতা আরো বড় হল। দেশ, জনগণ, শিশু ও নিজ দায়িত্বের প্রতি তাঁর যে ভালোবাসা আমরা লক্ষ্য করেছি তা অবিস্মরণীয়। পরিবারের শত প্রতিকূলতার মাঝেও তিনি কখনো দায়িত্ব এড়িয়ে চলেননি বরং বাংলাদেশের রাজনীতিতে জনগণের প্রতি তিনি ছিলেন নিবেদিত এক প্রাণ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান মো: শামসুল হক টুকু এমপি বলেন, সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট মো: ফজলে রাব্বী মিয়া সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের আগামীর ভবিষ্যৎ গড়ে দেয়ার জন্য শিশুর অধিকার নিয়ে সবসময় কাজ করেছেন। এছাড়া নারীর অধিকার, সামাজিক অধিকার, প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত শ্রেণীর উন্নয়নে নিজেকে সবসময় বিভিন্ন সংগঠনের সাথে নিয়োজিত রেখেছেন। এ সব মানুষের জন্য আত্মোৎসর্গই হচ্ছে তাদের প্রতি ফজলে রাব্বী মিয়ার সত্যিকারের ভালোবাসার বহি:প্রকাশ। 
হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি, রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন, অপরাজিতা হক, জাকিয়া তাবাসসুম ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম তাঁদের বক্তব্যে বলেন, ফজলে রাব্বী মিয়া বাংলাদেশের রাজনীতিতে ছিলেন একটি প্রতিষ্ঠান। একজন আদর্শ রাজনীতিবিদের প্রায় সকল গুণই তিনি ধারণ করতেন। তিনি শুধু সরকারি দলেরই নয়, বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিও সদয় ছিলেন । 
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন প্রয়াত ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারহানা রাব্বী রিপা, ব্যক্তিগত সচিব আব্দুল মালেক, সুইড বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, স্ক্যান বাংলাদেশ, এস কে এসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat