ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে একজন আঁততায়ি ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
শহরের ভারপ্রাপ্ত গভর্নর হোসেন রেজাইকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ রোববার বলেছে, "এক আফগান নাগরিক রাফসানজানে ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে হত্যা করেছে।" রেজাই আরো জানান, সন্ধ্যায় প্রদেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। খবর এএফপি’র।
গ্রামীণ এলাকায় সংঘটিত এই হামলায় ছয় আফগান ও চার ইরানি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন । রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে যে সন্দেহভাজন ব্যক্তি "মানসিকভ ভারসাম্যহীন ও মাদকাসক্ত’ ছিল বলে জানা গেছে।
ইরান কয়েক দশক ধরে লক্ষাধিক আফগান শরণার্থীদের আশ্রয় প্রদান করেছে, কিন্তু গত বছর আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে দেশগুলির মধ্যে ভাগ করা ৯০০-কিলোমিটার (৫৫০-মাইল) সীমান্ত দিয়ে নতুন অভিবাসী ভীড় করেছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117