ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। আগের দিনও এই রোগে ১ জন মারা গেছেন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৬৫ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৪ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ০৯ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ২৬৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৮ জন। আগের দিন ৫ হাজার ৫০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৩৯ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ৯০ শতাংশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat