ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার লবিবে ইউক্রেন ও তুরস্কের নেতার সাথে সাক্ষাত করতে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত মাসে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর পর তিনি এ সাক্ষাত করতে যাচ্ছেন। আর চুক্তির আওতায় ইউক্রেন থেকে খাদ্য শস্যের রপ্তানি ফের শুরু হয়। খবর এএফপি’র।
জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে জরুরি ভিত্তিতে ইউক্রেনের জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুত কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিতে হবে ন্যাটো প্রধান এমন কথা বলার একদিন পর এ সাক্ষাতের কথা বলা হলো। রাশিয়ান সৈন্যরা এ কেন্দ্র দখল করে নেওয়ায় সেখানে পরমাণু দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
গুতেরেসের মুখপাত্র জানান, জাতিসংঘ প্রধান, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান খাদ্য শস্য রপ্তানি চুক্তির পাশাপাশি এ সংঘাতের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন।
তিনি আরও জানান, এ সময় ইউক্রেনের ওই পরমাণু বিদ্যুত কেন্দ্রের বিষয় আলোচনায় আসবে এ ব্যাপারে তার কোন সন্দেহ নেই।
বুধবার তার নিয়মিত সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি বলেন, গুতেরেস ইতোমধ্যে পৌঁছে গেছেন এবং তারা ‘ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল পেতে কাজ করবেন।’
গুতেরেস শুক্রবার ওডিসা বন্দর পরিদর্শন করবেন। ওডিসা হচ্ছে খাদ্য শস্য রপ্তানি চুক্তির সাথে সম্পৃক্ত তিনটি বন্দরের অন্যতম। আঙ্কারার মধ্যস্থতার পাশাপাশি জাতিসংঘের উদ্যোগের আওতায় গত জুলাইয়ে এ চুক্তি করা হয়। চুক্তিটি পর্যবেক্ষণে কাজ করা কমিটি জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার পরিদর্শনে তিনি সেখান থেকে তুরস্ক যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat