ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুতে দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইন স্থাপন  কাজের উদ্বোধন করা হয়েছে। 
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি আজ সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে  পদ্মা সেতুর নিচে রেল অংশে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেন । এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
নূরুল ইসলাম সূজন এ সময় বলেন, পদ্মা সেতু চালু হলেও এতদিন মূল সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু করার অনুমতি ছিল না । আমরা এখন সে সুযোগ পেয়েছি। 
তিনি আরো বলেন, সেতু কর্তৃপক্ষ আমাদের অনুমোদন দেওয়ায় সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু করা হলো। 
আগামী ডিসেম্বর মাসের মধ্যেই মূল সেতুতে রেল লাইন বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার। কাজের সুবিধার জন্য এটিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে । ঢাকা থেকে মাওয়া , মাওয়া থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত। তিনি জানান, আগামী বছর জুনের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সংযোগ চালু করা সম্ভব হবে।  ভাঙ্গা থেকে পুরনো লাইনের মাধ্যমে মানুষ কুষ্টিয়া হয়ে খুলনা পর্যন্ত যোগাযোগ করতে সক্ষম হবে। যদিও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত ধরা আছে। 
কাজের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ঢাকা-মাওয়া অংশের কাজের অগ্রগতি ৬৪ শতাংশ।  মাওয়া -ভাঙ্গা অংশের অগ্রগতি ৮২ শতাংশ এবং ভাঙ্গা - যশোর অংশের অগ্রগতি ৫৩ শতাংশ ও  সার্বিক অগ্রগতি ৬২ শতাংশ।
এক  প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ১০০ টি কোচ আসবে। আর এ সকল কোচ দিয়ে পাঁচটি ট্রেন চালানো সম্ভব হবে।
পরে মন্ত্রী ভাঙ্গা জংশন স্টেশনে রেল লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন।
এছাড়াও পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)  মো. কামরুল আহসান, প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন, কনস্ট্রাকশন সুপারভিশন সার্ভিস সেনাবাহিনীর কর্মকর্তারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat