ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৮-২৭
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন শিক্ষাক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য ছড়ানো হয়েছে তা  সঠিক নয়।
তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শুধু জ্ঞান নয়, ধর্ম, নীতিকথা, দক্ষতা, মূল্যবোধ-সঙ্কুচিত নয়, বরং প্রসারিত করার জন্য কাজ চলছে।  ধর্ম শিক্ষাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না।
আজ জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী  বলেন, পুরো শিক্ষাব্যবস্থায় জ্ঞান-দক্ষতাকে প্রসারিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে যে মন্তব্য করা হচ্ছে তা একবারেই সঠিক নয়।
ডা. দীপু মনি বলেন, ‘সরকারি, আধা সরকারি কিংবা কোন সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে যে আইন রয়েছে, তার নির্দেশনায় পরিচালিত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। তাহলে শিক্ষার যে উদ্দেশ্য সেই কাজও আমরা সঠিকভাবে  করতে পারবো। এরজন্য যেন কোথাও ব্যত্যয় না ঘটে। শিক্ষায় আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে। ফলে শিক্ষায় আমূল পরিবর্তন আনার চেষ্টা চলছে।’ 
তিনি বলেন, আমরা একুশ শতকের উপযোগী শিক্ষার ক্ষেত্রে যে অভীষ্ট লক্ষ্য ঠিক করেছি সেগুলো ২০৪১ সালের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ  সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। 
শিক্ষামন্ত্রী বলেন, সরকারবিরোধী স্বার্থন্বেষী একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাব্যবস্থা নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু ন েেপয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat