ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৪ হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৭ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ১২ শতাংশ। 
শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬২ শতাংশ। আজ তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৩৯৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৩ জন। শনাক্তের হার ৪ দশমিক ৫৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat