ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সামনে বন্যার আশংকা থাকায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঝুঁকিপূর্ণ বাঁধের কাজ করতে হবে। 
আজ বুধবার পানি ভবনের সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থ বছরে বাস্তবায়নাধীন এডিপিভূক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
জাহিদ ফারুক বলেন, মাঠ পর্যায় পরিদর্শন বাড়িয়ে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে কাজ করতে হবে। নির্ধারিত সময়ে প্রকল্পসমূহ বাস্তবায়নে ব্যর্থতার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, কোথায়ও বাঁধ ক্ষতিগ্রস্থ হলে সঙ্গে সঙ্গে তা সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। বন্যার আশঙ্কা আছে এমন এলাকাগুলোর প্রশাসনকে সঙ্গে নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যৌথভাবে কাজ করতে হবে। 
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পর্যালোচনা সভায় ৮টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। 
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের মহপরিচালক বজলুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। অতিরিক্ত সচিব এস এম রেজাউল মোস্তফা কামাল সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat