ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-০২
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক সম্প্রতি বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে এখন থেকে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা ভর্তি ও অন্যান্য ফি’র টাকা ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানটির বিদেশগামী প্রশিক্ষণার্থীদের ও তাদের নমিনিদের অ্যাকাউন্ট খুলবে, যাতে তারা বৈধভাবে
বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারেন। এই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ৪০০ থেকে ৬০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তাকে বিভিন্ন দেশে পাঠানো হয়, যারা দেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা আয় করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিসি বগুড়া শাখার অধ্যক্ষ সুশান্ত কুমার রায় এবং ব্র্যাক ব্যাংক-এর হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ নাজমুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর বগুড়ার এরিয়া হেড আজগর হোসেন, চার মাথা ব্রাঞ্চ ম্যানেজার আবু সুফিয়ান কবিরাজ, টেরিটোরি ম্যানেজার এসএমই ব্যাংকিং খন্দকার কামরুজ্জামান এবং বগুড়া রিজিওন এর টিম লিডার মোঃ রাজিব মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat