ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৯-১৫
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহষ্পতিবার সকালে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার চাষিদের মাছে পোনা মাছ বিতরণ করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ের জন্য পোনা মাছ বিতরণ করা হয়। জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক ভাবে পোনা মাছ বিতরণ কর্মসূিচর আয়োজন  করা হয়। পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল প্রমূখ। জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আরাফাত হোসেন। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার মাছ উৎপাদনে সফলতাঅর্জন করেছে। আলোচনা শেষে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করাসহ বিভিন্ন জলাশয়ের জন্য পোনা মাছ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat