ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৯-১৫
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের ব্যাটার রবিন উথাপ্পা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ^কাপ প্রথম আসরে চ্যাম্পিয়ন ভারতের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 
গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী উথাপ্পা। এই ঘোষনার মাধ্যমে  ২০ বছরের ক্যারিয়ারের ইতি ঘটলো উথাপ্পার।
টুইটে নিজের অবসরের কথা জানাতে গিয়ে উথাপ্পা লিখেন, ‘আমার রাজ্য কর্নাটক ও দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সব থেকে বড় সম্মানের। সব ভালরই একটা শেষ আছে। কৃতজ্ঞতার সাথে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।’
২০০৬ সালে ভারতের হয়ে ওয়ানডে দিয়ে অভিষেক হয় উথাপ্পার। পরের বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলেন উথাপ্পা। বিশ^কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচেই ৩৯ বলে ৫০ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। 
আসরে  ব্যাট হাতে ৬ ইনিংসে ১১৩ রান করেছিলেন উথাপ্পা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতে ভারত। 
২০১৫ সালে ভারতের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন উথাপ্পা। দেশের হয়ে ১৩টি টি-টোয়েন্টিতে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৪৯ রান করেন তিনি। ভারতের হয়ে ৪৬টি ওয়ানডে খেলেছেন উথাপ্পা। ৬টি হাফ-সেঞ্চুরিতে ৯৩৪ রান করেন তিনি। 
২০০৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা শুরু করেন উথাপ্পা। আইপিএলে দু’বার ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন  তিনি । ২০১৪ সালে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতেছেন এই ডান-হাতি ব্যাটার।
আইপিএলে ২০৫টি ম্যাচ খেলে ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৫২ রান করেন উথাপ্পা। প্রতিযোগিতায় এ পর্যন্ত  সর্বোচ্চ  রান করা ব্যাটারদের তালিকায় নবম স্থানে আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat