ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৯-১৬
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আর্মেনিয়ার শুক্রবার বলেছে, আজারবাইজানের সাথে সাম্প্রতিক সংঘর্ষে আর্মেনীয় সৈন্যদের নিহতের সংখ্যা বেড়ে ১০৫ থেকে ১৩৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই লড়াই শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার শেষ হয়েছে।
এই সংঘাতে একটি দশকব্যাপী আঞ্চলিক বিরোধ অবসানে বাকু এবং ইয়েরেভানের মধ্যকার শান্তি আলোচনা বিপন্ন হয়ে পড়ে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান মন্ত্রিসভার বৈঠকে বলেন, ২০২০ সালের ভয়াবহ যুদ্ধের পর সপ্তাহান্তের এই লড়াইয়ে মৃতের সংখ্যা ১৩৫ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত এটা চূড়ান্ত পরিসংখ্যান নয়। অনেক আহতও আছে।’ আজারবাইজান তার সৈন্যদের মধ্যে ৭১ জনের মৃত্যু খবর দিয়েছে।
আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সহিংসতা শেষ হয়েছে। শত শত বেসামরিক আর্মেনিয়ানকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার আগে ‘আন্তর্জাতিক মধ্যস্থতার জন্য ধন্যবাদ।’
ককেশাসের প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দু’টি যুদ্ধ করেছে ১৯৯০ এবং ২০২০ সালে।
২০২০ সালে ছয় সপ্তাহের লড়াইয়ে উভয় পক্ষের ৬,৫০০ জনেরও বেশি সৈন্যের মৃত্যু হয়েছে। রাশিয়ার মধ্যস্তস্থায় এই যুদ্ধের অবসান হয়।
এই শান্তি চুক্তির অধীনে আর্মেনিয়া তার নিয়ন্ত্রণে থাকা ভূখন্ডের একটি অংশ ছেড়ে দিয়েছে এবং মস্কো তত্ত্বাবাবধানে প্রায় ২,০০০ রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat