ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৯-১৬
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোরের বেনাপোল সীমান্তের কাগজ পুকুর এলাকা থেকে একটি এলিয়ন প্রাইভেট কারে ৫ হাজার পিস ইয়াবাসহ সোহাগ হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত সোহাগ শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান পাচার হচ্ছে। এ ধরনের সংবাদে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে নম্বর বিহীন একটি এলিয়ন প্রাইভেট কার জব্দ করে। প্রাইভেট কারটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে তারমধ্যে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় সোহাগ হোসেন নামে একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক আসামিকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat