প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নয় লক্ষ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে নাটোরের ২০ জন অসহায় ব্যক্তির মাঝে।
সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল আজ শনিবার বেলা ১১টায় তার নিজ কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী এবং আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মী।
অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন পূরণে তিনি নিরলসভাবে কাজ করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা পৌঁছে যেতে চাই উন্নত বাংলাদেশের অভীস্ট লক্ষ্যে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117