ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-২৩
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে  রাজধানীতে  আজ শুরু হয়েছে ‘শেখ রাসেল জুনিয়র দাবা প্রতিযোগিতা।’
শেখ রাসেল  জাতীয় শিশু কিশোর  পরিষদের আয়োজনে  রাজধানীর শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
শেখ রাসেল জাতীয়  শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয়  মহাসচিব কে এম শহিদুল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সচিব  ও ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশনের  ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন।
দুই দিন ব্যাপী এ প্রতযোগিতায়  মোট ৩৫০ জন খুঁদে দাবাড়ু অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের জন্মদিন ১৮ অক্টোবর  দিনটিকে  সরকার গত বছর ‘শেখ রাসেল  দিবস’ হিসেবে ঘোষণা করে।
দীর্ঘ দিন যাবত শেখ রাসেল  জাতীয় শিশু কিশোর পারিষদ  ১৮ অক্টোবর   দিবসটিকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালনের  দাবী  জানিয়ে আসছিল।  যার প্রেক্ষিতে  ২০২১ সালের ২৩ আগস্ট সরকারের আইসিটি বিভাগের   প্রস্তাবে  অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর থেকেই যথাযোগ্য মর্যাদায় দেশে  ১৮ অক্টোবর  ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।  দিবসটি উপলক্ষে  সরকারী  ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকও রাজিৈনতক সংগঠন  বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
শেখ রাসেল  ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের  চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat