দিনাজপুর জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আজ সকালে দ্রুতগামী একটি ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছেন।
দিনাজপুর ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত পরিদর্শক এটিএম তৌহিদুল ইসলাম জানান- দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খানপাড়ার মকবুল হোসেনের পুত্র মোহাম্মদ আলী (৬৫), একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের পুত্র আজগার হোসেন (৩৫) ও রাজিবপুর গ্রামের সাজেদুর রহমানের পুত্র মকবুল হোসেন (৪০)।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ তানভিরুল ইসলাম শনিবার দুপুরে জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফেরা পালিয়ে গেছেন। ট্রাকটি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117