ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের আহবান জানানো হয়েছে।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন ।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন নেত্রকোনা সদর উপজেলা, কুড়িগ্রাম জেলার রৌমারী ও চিলমারী উপজেলা, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা, চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন; দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভা, সিলেট জেলার বিশ^নাথ পৌরসভা, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভা ও জামালপুর জেলার হাজরাবাড়ী পৌরসভা নির্বাচন এবং ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১ অক্টোবর শনিবার বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat