ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। তাদের বয়স চার বছর থেকে ৫১ বছরের মধ্যে। বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য ৪৫ জনকে বহন করা বাসটি ৫০০ মিটার গভীর একটি গিরিখাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ভারতের উত্তরাখন্ড রাজ্যের পাউরি গারওয়াল জেলার সিমরিতে এ দুর্ঘটনা ঘটে। তারা আরো জানায়, এ ঘটনায় রাতভর উদ্ধার অভিযান চালানো হয়।বাসটি পাউরির হরিদ্বার থেকে কদাগাঁও যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘঠে। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।উত্তরাখন্ড পুলিশ প্রধান অশোক কুমারের উদ্ধৃতি দিয়ে দি হিন্দুস্তান টাইম জানায়, এ ঘটনায় ‘২০ জনকে উদ্ধার এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।’জেলা ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জগদান্দে জানান, সেখানে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকর্মীরা দড়ির সাহায্যে লাশগুলো টেনে তুলছেন।এর আগে হরিদ্বার পুলিশ প্রধান স্বান্তান্ত্র কুমার সিং বলেছিলেন, বিয়ে বাড়ির লোকজনরা পাউরি গারওলের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১২২ কিলোমিটার দূরে অবস্থিত এ জেলার লালধাং থেকে রওনা হয়েছিল।রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এসডিআরএফ) কমান্ডান্ট মনিকান্ত মিশ্রা বলেন, মাত্র ছয়টি লাশ দুর্ঘটনাস্থল থেকে আনা হয়েছে। বাকি লাশগুলো এনে রাস্তার পাশে রাখা হচ্ছে। উদ্ধার করা ২০ জনের মধ্যে দুই-তিন জন মারাত্মকভাবে আহত হন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনাকে হৃদয়বিদারক অভিহিত করেন এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন।প্রধানমন্ত্রী মোদির উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর টুইটার বার্তায় জানায়, ‘উত্তরাখন্ডের পাউরির এ বাস দুর্ঘটনা হৃদয়বিদারক। এই মর্মান্তিক সময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা দেওয়া হবে।’উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পাস্কার সিংধামী এ মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বলেন, রাজ্য সরকার তাদের পরিবারের পাশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat