ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থে’ সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হবার দৌঁড়ে নারী বিভাগে মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। প্রথমবারের মতো মনোনীত হয়েছেন তিনি।
তবে বাংলাদেশ নারী দলের মধ্যে প্রথম নন নিগার। গত বছরের নভেম্বরে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আখতার।নিগারের সাথে এবার নারীদের তালিকায় অন্য দু’জন হলেন- ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর ও স্মৃতি মান্দানা।
আর পুরুষ তালিকায় সেরা হবার জন্য মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।
গেল মাসেই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দলকে শক্ত হাতে নেতৃত্ব দেয়ার সাথে সাথে ব্যাট হাতে দারুন পারফরমেন্স করেছেন নিগার। আসরে ৫ ম্যাচ খেলে ৪৫ গড়ে ১৮০ রান করেছিলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিলো ১৫০ দশমিক ২৬। আসরের সর্বোচ্চ সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন নিগার।গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরি করেন হারমানপ্রিত। সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৪৩ রান করেছিলেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুন ফর্মে ছিলেন মান্ধানা। তিনটি হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরমধ্যে ১টিতে ৯১ রানে আউট হন মান্ধানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat