ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ২৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর শক্তি কারো নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, পরিস্কারভাবে বলে দিচ্ছি- আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে এমন কোন শক্তি নেই, শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারে। এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ চলবে।
হানিফ আজ সোমবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
আওয়ামী  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। কারণ তাদের নেতা তারেক রহমান স্বীকৃত একজন সন্ত্রাসী। বিএনপির সময় দেশে হেযবুত তাওহীদ, জেএমবিসহ জঙ্গী সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। 
তিনি বলেন, বাংলা ভাই ও আবদুর রহমান তাদেরই সৃষ্টি। তারাই রাজপথে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। কিন্তু দেশের জনগণ সন্ত্রাসী তারেক রহমান ও দুর্নীতিবাজ খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এবং সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বক্তব্য রাখেন। 
এর আগে নেতৃবৃন্দ সম্প্রতি স্থানীয় সন্ত্রাসীদের হাতে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী নিহত হওয়ার ঘটনায় আয়োজিত এক প্রতিবাদ সভায় যোগ দেন। বশিকপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat