ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ১৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে গত ১৩ বছরে কী পরিমাণ বেতন-বোনাস ও  অন্যান্য সুবিধা দেয়া হয়েছে, সে তথ্য জানাতে হাইকোর্ট আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওয়াসা বোর্ডের আনা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি বোরহান উদ্দিন আজ ‘নো অর্ডার’ আদেশ দেন।
অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার ও সার্ভিস (বেতন ও সুবিধাদি) অর্ডার লঙ্ঘন করে ওয়াসার এমডিকে অযৌক্তিক ও উচ্চ বেতন দেয়ার বিষয় উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন গত ৩১ জুলাই রিটটি করেন।
ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ এ আদেশ দেন। আদালতে প্রতিবেদন আকারে ৬০ দিনের মধ্যে ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যানকে ওই সব তথ্য আদালতে দাখিলে বলেছে।
পাশাপাশি রুলে ঢাকা ওয়াসার এমডিকে অপসারণে পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ওয়াসা বোর্ড। সেই আবেদনের শুনানি নিয়ে আজ চেম্বার কোর্ট ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল  থাকলো।
আদালতে ওয়াসা বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী এএম মাসুম। ক্যাবের পক্ষে আদালতের অনুমতি নিয়ে ব্যক্তিগতভাবে (ইন পারসন) শুনানি করেন সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড.এম শামসুল আলম।     
আদেশের বিষয়টি নিশ্চিত করেন এই মামলার আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat