ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  স্বাধীনতাবিরোধীরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই  পাকিস্তানের প্রশংসা করতে তারা কার্পণ্য করে না। যারা বলে পাকিস্তান আমল ভাল ছিল, আগামী নির্বাচনে ভোটের ব্যালটের মাধ্যমে  তাদের রাজনৈতিক পরাজয়  নিশ্চিত  করতে হবে ।
আজ চট্টগ্রামের রাউজানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন । 
তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।  বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে।
মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামী লীগ সরকারই সবসময় কাজ করেছে এবং করছে। অন্যর ক্ষমতায় এসে শুধু লুটপাট করেছে।
তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এখন নূন্যতম ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া  অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ হাজার  বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে।’
বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে  চিকিৎসাসেবা পাচ্ছেন উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, জেলা, উপজেলাসহ দেশের  বিশেষায়িত হাসপাতালসমূহে চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন তার সবই বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যেসব স্থানে যুদ্ধ হয়েছিল, সেসব স্থান সংরক্ষণ করা হচ্ছে। বধ্যভূমিগুলোও সংরক্ষণ করা হচ্ছে। এ ছাড়া যদি কোন মুক্তিযোদ্ধা মারা যান তাদের একই রকম ডিজাইনের কবর দেয়া হবে, যেন ৫০ বছর পরেও একটি কবর দেখে বোঝা যায়, এটি একজন বীর মুক্তিযোদ্ধার কবর।’
তিনি বলেন, ‘আমাদের চরম দুর্ভাগ্য ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী পাকিস্তানপ্রেমী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে অগ্রসরমান  এক জাতিকে পশ্চাৎপদতার অন্ধকারে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।’
রাউজান  উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  ও চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী,  রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী,  রাউজান আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভা মেয়র মো. জমির উদ্দিন পারভেজসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা  উপস্থিত ছিলেন।   
এর আগে মন্ত্রী রাউজানে মাস্টারদা সূর্যসেন স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ ডাকবাংলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে  বৃক্ষ রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat