ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং রূপায়ন সিটির পৃষ্ঠাপোষকতায় আগামীকাল ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে শুরু হচ্ছে শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ আন্ত:জেলা নারী কারাতে  প্রতিযোগিতা। 
শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো: মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপায়ন গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন  (অব:) পি জে উল্লাহ পিএসসি, বিএন ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান। প্রতিযোগিতা উপলক্ষে  আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন বিস্তারিত তুলে ধরা হয়। 
প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে দেশের ১৯টি জেলার মোট ১৫২ জন নারী কারাতেকা অংশগ্রহন করবে। প্রতিটি ক্যাটাগরিতেই একটি স্বর্ন, একটি রৌপ্য ও দুটি করে ব্রোঞ্জ পদক দেয়া হবে। এছাড়া দলগত ভাবে দেয়া হবে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি। 
আগামী শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন রূপায়ন গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat