পিরোজপুর জেলায় আজ সকালে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৪০২ জন মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত ২১৫ জনকে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। মৃত ১৮৭ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে দেয়া হয়েছে ডিজিটাল সার্টিফিকেট।
পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মরিয়াম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, সুন্দরবন সাব সেক্টরের ইয়ং অফিসার কামাল উদ্দিন আহমেদ এবং সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান দরানী। জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সম্মানিত করেছেন এবং তাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নিত করেছেন যা অতীতে কোন সরকার করেনি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117