ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১হাজার পরিবারের মধ্যে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যেগে সদর উপজেলার ধনীয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। এসব ত্রাণের মধ্যে চিড়া, চিনি, বিস্কিট, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি রয়েছে।
এসময় জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় ধেয়ে আসার খবরের পরপরই আমরা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে। ঝড়ের রাতে আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে ৭৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিলো। এখন আমাদের ঝড় পরবর্তি কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির প্রমুখ।
পরে উপজেলার শীবপুর ও কাচীয়া ইউনিয়নেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat