ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সোনালী ব্যাংক সক্ষমতা প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে। 
তিনি বলেন, সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডেবিট কার্ড প্রদানের মাধ্যমে সোনালী ব্যাংকের সেবা গ্রহণ করা সকলের জন্য সহজ হবে।
আজ বুধবার সংসদ ভবনের মন্ত্রী হোস্টেলে সোনালী ব্যাংকে স্থাপিত এটিএম বুথ-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চীফ হুইপ বলেন, সোনালী ব্যাংকের মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের প্রত্যন্ত এলাকার জনগণের নিকট সহায়তা প্রদান করে আসছে।
মাদারীপুর-১ (শিবচর) আসনের এঁই সংসদ সদস্য বলেন, নতুন নতুন ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই ব্যাংকের বিভিন্ন শাখার পরিবেশ ও সেবার মান উন্নয়ন করতে হবে। এসময় তিনি ন্যাম ভবন, নাখালপাড়াস্থ এমপি হোস্টেল এবং আগারগাঁওস্থ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এ সোনালী ব্যাংকের এটিএম বুথ স্থাপন করার অনুরোধ জানান।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, নাহিদ ইজাহার খান এমপি, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়াল, সোনালী ব্যাংকের সংসদ ভবন শাখার ম্যানেজার শাহনাজ হোসাইনসহ সোনালী ব্যাংক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat