ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা চলতি সপ্তাহে ইউক্রেনের দু’টি স্থানে তথাকথিত তেজস্ক্রিয় বোমা তৈরির বিষয়ে রাশিয়ার অভিযোগের একটি ‘নিরপেক্ষ তদন্ত’ করবে। সংস্থাটি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাশিয়া ইউক্রেনকে মস্কোর সৈন্যদের বিরুদ্ধে এ ধরনের তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহারের প্রস্তুতি গ্রহণ করায় দায়ী করলেও কিয়েভ সন্দেহ করছে যে, এক্ষেত্রে রাশিয়া নিজেই একটি ‘মিথ্যা অজুহাত’ তুলে কিয়েভে আক্রমণে এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়ের গ্রোসি বলেন, ‘আইএইএ’র পরিদর্শকরা এই দুই স্থানে নিরপেক্ষ তদন্ত চালাবে।’
তিনি বলেন, তারা নিরাপত্তার আওতায় পারমাণবিক উপাদানের পরিবর্তিত গতিপথ, এ দুই স্থানে পারমাণবিক উপাদানের যেকোন অঘোষিত উৎপাদন বা প্রক্রিয়াকরণ শনাক্তে কাজ করবে। এছাড়া তারা সেখানে অঘোষিত কোন পারমাণবিক উপকরণ ও কার্যক্রম নেই তা নিশ্চিত করবে।
সংস্থাটি জানায়, তারা মাত্র এক মাস আগে এ দুই স্থানের একটি পরিদর্শন করে সেখানে কোন অঘোষিত পারমাণবিক কার্যক্রম বা উপকরণ পায়নি।
তথাকথিত ডার্টি বোমা তেজস্ক্রিয়, জীবাণু বা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয়ে থাকে। ফলে এ ধরনের বোমার বিস্ফোরণে মানুষের জন্য অনেক ক্ষতিকর এসব উপাদান ছড়িয়ে পড়ে।
এরআগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইএইএ’কে ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলো ‘যত দ্রুত সম্ভব’ পরিদর্শনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat