ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের সাথে করা শস্য রপ্তানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সোমবার সামুদ্রে নৌ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি নিরাপদ শিপিং করিডোর ইউক্রেনের অপব্যবহারের অভিযোগ তুলে মস্কো এ চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। খবর এএফপি’র।
পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে সেখানে বেসামরিক জাহাজের নিরাপত্তার জন্য কোন হুমকি থাকবে না।’
তিনি রাশিয়ার ক্রিমিয়া নৌবহরে হামলার জন্য এ করিডোর ব্যবহার করার জন্য কিয়েভকে দায়ী করেন, যা মস্কোকে ইউক্রেনের খাদ্য রপ্তানির অনুমতি দেওয়া একটি চুক্তি স্থগিত করতে প্ররোচিত করে।
পুতিন বলেন, ‘কৃষ্ণ সাগরে নৌবহর লক্ষ্য করে ইউক্রেন এই হামলা চালায়। সেখানে তারা আমাদের জাহাজ ও বেসামরিক নৌযানগুলোকে বিপদের মুখে ফেলে দেয়।’
পুতিন বলেন, ‘এটি আমাদের জাহাজ ও বেসামরিক নৌযানের জন্য একটি হুমকি।’
তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া চুক্তিটি থেকে একেবারে বেরিয়ে না আসলেও এতে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে।
তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গত জুলাইয়ে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করে। ইউক্রেন সংঘাতের ফলে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সঙ্কট এড়ানোর প্রয়োজনীয়তায় কিয়েভ থেকে অত্যাবশকীয় খাদ্য শস্য রপ্তানির বাধা দূর করতে চুক্তিটি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat