ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল দক্ষতা অর্জনের জন্য কম্পিউটার বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই; ডিজিটাল ডিভাইস চালানোর মতো দক্ষতা অর্জন করলেই হবে।
‘দেশে শিক্ষার সম্প্রসারণ; ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফসল’ একথা উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল শিক্ষা ও ডিজিটাল দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেকে প্রকাশ করার দক্ষতা অর্জন শিক্ষাথীদের জন্য অপরিহার্য। 
মন্ত্রী আজ বুধবার ঢাকায় আমেরিকান ইর্ন্টান্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত ‘নিরাপদ ইন্টারনেট’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ব্যবহারকারীকেই সবার আগে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে নিজের একাউন্ট নিরাপদ রাখার জন্য দুই স্তরের ভ্যারিফিকেশন নিশ্চিত করাসহ কতিপয় কৌশল অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। 
ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার এ ব্যাপারে বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘আমাদের তরুণ জনগোষ্ঠী অত্যন্ত মেধাবী। তারা চেষ্টা করলে পারে না এমন কোন কাজ নেই। মহাকাশ বিজ্ঞানে পড়ালেখা না করেও  গ্রাউন্ড স্টেশন থেকে আমাদের তরুণরা বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণের পর তা দক্ষতার সাথে পরিচালনা করে আসছে।
তিনি শিক্ষার্থীদেরকে তাদের মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, তোমরা তোমাদের প্রতিভা কাজে লাগাও, তোমাদের কাছে অসাধ্য বলে কিছু নাই।
কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি ও শিক্ষায় ডিজিটাল রূপান্তরে তার ৩৫ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি বাংলা সাহিত্যের ছাত্র হয়েও ডিজিটাল প্রযুক্তি খাতে অত্যন্ত সফলতার সাথে কাজ করছি।’ এ  ক্ষেত্রে তিনি অ্যাপল কম্পিউটারের জনক স্টিভ জবসের দৃষ্টান্ত শিক্ষার্থীদের সামনে তুলে ধরে বলেন, জবস কম্পিউটারে ইংরেজী ভাষার বাইরে যে কোন ভাষা প্রয়োগের সুযোগ সৃষ্টি করেছেন এবং কম্পিউটারে মাউস ব্যবহার প্রযুক্তি দিয়ে কম্পিউটার দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছেন। মন্ত্রী ইন্টারনেটকে পঞ্চম শিল্প বিপ্লবের মহাসড়ক অভিহিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বে দিচ্ছে। 
তিনি বলেন, আমরা ফাইভ-জি প্রযুক্তি যুগে প্রবেশ করেছি। ফাইভ-জি প্রযুক্তির  মহাসড়কের পথ বেয়ে বাংলাদেশ পঞ্চম শিল্প বিপ্লবেও নেতৃত্ব দিবে বলেও মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আমেরিকান ইর্ন্টান্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউ) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক বিভাগের ডিন ড. এবিএম সিদ্দিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসপিএবির সভাপতি এমদাদুল হক, সেক্রেটারি নাজমুল কবির ভূইয়া, ‘বলার মতো গল্প ফাউন্ডেশন’র সভাপতি  ইকবাল বাহার প্রমূখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat