ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-১২
  • ২৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার ‘খারাপ প্রবণতার’ লাগাম টেনে ধরতে চীনা নেতা শি জিনপিং’কে অনুরোধ জানাবেন এবং তাকে বলবেন, পিয়ংইয়ংয়ের অস্ত্র তৈরির ফলে এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি ‘বাড়বে’। শনিবার দেশটির একজন সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, জি-২০ সম্মেলনের ফাঁকে সোমবার এক বৈঠকে বাইডেন শি’কে বলবেন, উত্তর কোরিয়ার খারাপ প্রবণতার লাগাম টেনে ধরতে গঠনমূলক ভূমিকা পালনে চীনের আগ্রহ রয়েছে।
বাইডেন শি’কে আরো বলবেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র তৈরির কাজ যদি অব্যাহত থাকে, তাহলে এর অর্থ হবে এ অঞ্চলে আমেরিকান সামরিক এবং নিরাপত্তা উপস্থিতি আরো বৃদ্ধি করা হবে।
এই সপ্তাহান্তে আঞ্চলিক সংগঠন আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কম্বোডিয়ায় যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে কথা বলতে গিয়ে সুলিভান বলেন, বাইডেন চীনের কাছে দাবি করবেন না বরং শি’কে ‘তার দৃষ্টিভঙ্গি’ জানাবেন।
এটি হলো ‘উত্তর কোরিয়া শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য নয়, শুধুমাত্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের জন্য নয় বরং সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকির প্রতিনিধিত্ব করে।’
সুলিভান বলেন, চীন উত্তর কোরিয়ার ওপর চাপ বৃদ্ধি করতে চায় কিনা তা ‘অবশ্যই তাদের ব্যাপার।’
এছাড়া তিনি বলেন, উত্তর কোরিয়া শিগগিরই একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে এবং দেশটি দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat