ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ১৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী মো: কাজী নজিবুল্লাহ হিরু বলেছেন, দেশের গন্ডি পেরিয়ে মানবিক সংগঠন হিসেবে ল্যাব একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। 
আইনজীবীদের সংগঠন ল’ ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব)-এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।
সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে আজ বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো: মমতাজ উদ্দিন ফকির, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান (বাদল), বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট ও ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট সাঈদ আহমেদ (রাজা)।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সুপ্রিমকোর্ট শাখার সভাপতি ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট মো: আবদুন নুর দুলাল। সম্মেলন উদ্বোধক ছিলেন সংগঠনটির সভাপতি এডভোকেট কাজী ওয়ালী উদ্দীন ফয়সল। প্রধান বক্তা হিসেবে  বক্তৃতা করেবেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো: শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম।
সম্মেলনে বিভিন্ন পর্যায়ের আইনজীবী নেতৃবৃন্দ অতিথি হিসেবে বক্তৃতা করেন। সংগঠনটির সুপ্রিমকোর্ট শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শামীম খান সম্মেলন সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় কাজী কাজী নজিবুল্লাহ হিরু বলেন, ল্যাব গত এগারো বছর যাবত একটি মানবিক সংগঠন হিসেবে অসহায় আইনজীবী ও মৃত আইনজীবীর পরিবারকে সহায়তা করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, ‘আমি মনেকরি দেশের গন্ডি পেরিয়ে ল্যাব একদিন লায়ন, রোটারীর মত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।’  সারাদেশের প্রতিটি আইনজীবী সমিতিতে ল্যাবের কার্যক্রম আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন কাজী কাজী নজিবুল্লাহ হিরু।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, কর কমিশনার ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী, ল্যাব এর গোল্ডেন লাইফ মেম্বার এডভোকেট শাহ্ মনজুরুল হক, ল্যাব-এর আজীবন সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ল্যাব এর ঢাকা বার শাখার সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সরদার, কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ওমর ফারুক , ঢাকা বার শাখার সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন পাটোয়ারী। 
পরে প্রধান অতিথি কাজী কাজী নজিবুল্লাহ হিরু ল্যাব সুপ্রিমকোর্ট শাখার নুতন কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট শামীম খান, সাংগঠনিক সম্পাদক হিসেবে এডভোকেট দেলোয়ার হোসেনের নাম ঘোষণা করেন। এছাড়া আরো কয়েকটি পদেও নাম ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat