বালিতে গ্রুপ অব জি-২০ শীর্ষ সম্মেলনের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ফোন করবেন। এখানে রুশ নেতার ওপর প্রচন্ড চাপ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। সোমবার এক কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র।
ইউক্রেনে আগ্রাসনের জন্য পুতিনের ‘বিচ্ছিন্নতা’ নিয়ে দুঃখ প্রকাশ করে ওই কর্মকর্তা বলেন, ম্যাক্রোঁ ‘জি-২০ এর পরে তাকে ফোন করবেন।’
১৫-১৬ নভেম্বর বালিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117