ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-২০
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে। তিনি বলেন, ‘বিএনপি দেশের ভালো চায় না। তারা আওয়ামী লীগকে হুমকি দেয়, অবাক হয়ে যেতে হয়। আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, সে নির্বাচনে সব দল অংশ গ্রহণ করুক, সেটা আমরা চাই। জাতীয় নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। বর্তমান নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে।’ আজ নোয়াখালীর চাটখিল উপজেলা পাচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে মাহবুব-উল হক হানিফ বলেন, ‘নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও ক্রটিমুক্ত করতে আপনাদের যদি সংবিধানের মধ্যে থেকে কোন পরামর্শ থাকে, তা দিতে পারেন। অবশ্যই সেটা বিবেচনা করবে সরকার, সেটা বিবেচনা করবে নির্বাচন কমিশন। তবে সংবিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দোসর, যারা পাকিস্তানের তাবেদার, পাকিস্তানের আদর্শ নিয়ে চলে, তাদের কথায় সংবিধান পরিবর্তন হওয়ার কোন সুযোগ নেই। যদি আপনারা সংবিধানের মধ্যে থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেন, তাহলে আপনাদেরকে স্বাগত। আর যদি না করেন, তাহলে সেটার দায়ভার আপনাদের।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আপনাদের কর্মীদের হত্যার বিচার চান। বিচার হচ্ছে, বিচার তো শুরু হয়েছে। তবে ২০১৩, ১৪ ও ১৫ সালে আপনারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন। সরকারি সম্পদ নষ্ট করেছেন, সে সব মামলা আছে এবং বিচারও হচ্ছে। এসব হত্যাকন্ডের দায়ভার নিয়ে আপানাদের নেত্রীর মত হয় কারাগারে, নয়তো দন্ডপ্রাপ্ত হয়ে পালাতে হবে।’ তিনি বলেন, বিএনপির সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস’র হাতে। বিএনপি-জামাত কখনো বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করেনা।
চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শাহীন ও সহিদ উল্যাহ খাঁন সোহেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat