সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আজ সচিবালয়ে বিদায় সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো।
এসময় জাপান সরকারের সহায়তায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এরআগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117