ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-১১-২২
  • ২৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কর্তব্য পালনে অবিচল থাকার প্রত্যয়ে আনসার ও ভিডিপি’র নাটোর সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার প্রতিষ্ঠাকালীন আনসার ও ভিডিপি’র সদস্যরা অনন্য ভূমিকা পালন করেছেন। বর্তমানে দেশের শান্তি-শৃংখলা প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে এ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুশৃংখল এ বাহিনী যে কোন প্রয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
নাটোর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডার মোহাঃ শফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান এবং নাটোর থানার ওসি নাছিম আহম্মেদ।
অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কর্মরত শ্রেষ্ঠ আনসার ও ভিডিপি সদস্যদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat