ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১১-২২
  • ২৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চকর মূহুর্ত স্মরণীয় করে রাখতে ডাক অধিদপ্তর দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।
আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে। 
এতে বলা হয়, কাতারে শুরু হয়েছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের এই রোমাঞ্চকর মূহুর্ত স্মরণীয় করে রাখতে ডাক অধিদপ্তরের পক্ষ থেকে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ত্রিশ টাকা মূল্যমানের একটি স্যুভেনির শীট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত  ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সীলমোহর প্রকাশ করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী স্মারক ডাকটিকিট ছাড়াও স্যুভেনির শীট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটা কার্ড ও বিশেষ সীল মোহর প্রকাশ করেন। 
ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: হারুন উর রশীদ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় মোস্তাফা জব্বার ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসাবে আখ্যায়িত করে বলেন, প্রথমদিকে শুধু শখের বসেই এই খেলাটি খেলা হতো, যা আন্তর্জাতিক রূপ ধারণ করে ১৮৭২ সালে। তিনি বলেন, গ্লাসকোতে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। একটা সময় ফুটবলের গন্ডি ছিল শুধুই অলিম্পিক ভিত্তিক। পরবর্তীতে এর জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকায় ফুটবল সংস্থা অলিম্পিকের বাইরেও একটি টুর্নামেন্ট আয়োজনের কথা চিন্তা করে। সেই লক্ষ্যে ১৯০৬ সালে সুইজারল্যান্ডে আয়োজন করা হয় একটি প্রতিযোগিতার। তার দু’বছর পরই ১৯০৮ সালে লন্ডনে, গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 
মন্ত্রী জানান, কাতারই মধ্যপ্রাচ্যের প্রথম কোন দেশ যারা আয়োজন করছে ফিফা ফুটবল বিশ্বকাপ। তিনি ২২তম ফিফা বিশ্বকাপের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat