ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে আজ সংসদ ভবনে  এ সভা অনুষ্ঠিত হয়। 
  কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোঃ মোতাহার হোসেন, মোঃ মহিবুবুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান সভায় অংশগ্রহণ করেন। 
সভার শুরুতে ২০তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরে  সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। 
সভায় বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (বিআইএমআরডি) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
কমিটির সভায় জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সশস্ত্র বাহিনী গৃহীত পদক্ষেপ/প্রস্তুতি কার্যক্রমের পর্যালোচনা করা হয়।
সভায়  ইয়েমেনে অপহৃত লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) আনামকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কমিটি থেকে মন্ত্রণালয় গৃহীত উদ্যোগের ব্যাপারে জানতে চাওয়া হয়। 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat