ব্রেকিং নিউজ :
বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ২১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত অপশক্তির অপপ্রচারের জবাব প্রতিক্ষণে প্রতিমুহুর্তে দিতে হবে। 
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ করেছেন। সেই ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে এখন বিএনপি-জামায়াত অপশক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। সেই অপপ্রচারের জবাব প্রতিক্ষণে প্রতিমুহুর্তে দিতে হবে।’ 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে, মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাহাঙ্গীর কবির নানক একথা বলেন। 
জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দিন এমপি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় য্গ্মু সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।    
জাহাঙ্গীর কবির নানক  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু পদ্মা সেতু করে নাই; মেট্রো রেল করে নাই; ঢাকার আন্তর্জাাতিক বিমানবন্দরকে আধুনিক বিমান বন্দরে পরিণত করেছে; রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করছেন; চট্টগ্রামে কর্ণফুলি টানেল তৈরি করছেন; বিষয়টি শুধু তা নয়। কুতুবদিয়া, মহেশখালি থেকে শুরু করে দেশের কোথায় উন্নয়ন হয়নি। শেখ হাসিনা শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, শতভাগ বিদ্যুৎ, স্বাস্থ্য, বিনামূল্যে খাদ্য দ্রব্য দিয়েছেন, গৃহহীন মানুষকে ঠিকানা  দিয়েছেন। এসব উন্নয়নের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 
তিনি আরও বলেন, বিএনপি আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। যে অপশাক্তি এই দেশে জঙ্গীবাদ প্রতিষ্ঠা করেছে; বাংলা ভাই, আব্দুর রহমান সৃষ্টি করেছিল; একুশ আগস্ট গ্রেনেড হামলা করেছিল; এই দেশে যারা হাওয়া ভবন তৈরি করেছিল তারা ক্ষমতা দখল করতে না পেরে উন্মাদ হয়ে গেছে। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আবার জয় বাংলা শ্লোগান তুলতে হবে।
আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে যোগ দিতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat