ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ১৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গৃহহীন মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে ।
তিনি বলেন,   বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধ্বস, নদীভাঙন এেেদশের সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। এ সকল দুর্যোগের কারণে গ্রামীণ জনগোষ্ঠীতে বাস্তুচ্যূত পরিবার ও গৃহহীনতার সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে।
ডা. এনামুর রহমান আজ রাজধানীর একটি হোটেলে এশিয়া শেল্টার ফোরাম (এএসএফ)’র  বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দেশের সকল নাগরিক নিজস্ব ঠিকানা পাবে উল্লেখ করে এনামুর রহমান বলেন,এএসএফের এবারের থিম ‘স্থিতিস্থাপক আশ্রয় এবং বসতি-নীতি ও অনুশীলন’। বাংলাদেশ সরকার এএসএফের এ অবস্থানকে সমর্থন করে। এর মাধ্যমে দেশের কেউ গৃহহীন থাকবে না বা পিছিয়ে থাকবে না। সকলেই তাদের নিজস্ব ঠিকানা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্রতিশ্রুতি দিয়েছেন।
এনাম বলেন, এই  সম্মেলনের মাধ্যমে আমরা সর্বস্তরের (স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক) শেল্টার কমিউনিটি অব প্র্যাকটিসে জ্ঞান,অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো ভাগাভাগি করে নেওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হব। আমি বিশ্বাস করি, এ জাতীয় ফোরাম শক্তিশালী করা দরকার।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক,কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জেমস্ রমেন বৈরাগী, নির্বাহী পরিচালক  সেবাষ্টিয়ান রোজারিও এবং বিভিন্ন শেল্টার সেক্টরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat