ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডা এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নির্মাণ শ্রমিক  শিপনকে (৩২) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মৃত্যুদন্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি ইশতিয়াক আলম জনি বিষয়টি জানিয়েছেন। 
রায়ে পর্যাবেক্ষণে বিচারক বলেন, শিশুরা যদি তাদের আশেপাশের প্রতিবেশীদের কাছে নিরাপদ না থাকে তা সমাজের জন্য অশনি সংকেত। আসামি একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি হিসেবে নিজের পাশবিক স্বার্থ চরিতার্থ করতে ভিক্টিমের জীবনে কালিমা লেপন করেছে এবং তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। আসামির এ কাজের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (২) ধারায় বর্নিত সর্বোচ্চ শাস্তি তার প্রাপ্য। আসামিকে এ ধারায় মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হলো।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ৩০ জুলাই দুপুরে  আসামি শিপন কাজ থেকে বাড্ডায় তার ভাড়া বাসায় আসে। এসময় ভুক্তভোগী শিশুকে তার বাসার সামনে দেখে। তখন আসামি ঔ শিশুকে ডেকে ভাত খাওয়ায়। খাওয়া শেষে সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী শিশুটি চিৎকার করলে তার মুখ ও গলা চেপে ধরে রাখে। শিশু নিস্তেজ হয়ে পড়লে আসামি তাকে বাথরুমে ফেলে রেখে চলে যায়। ঘটনার পরদিন ৩১ জুলাই ভুক্তভোগী শিশুর বাবা মেহেদী হাসান বাদি হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। 
২০১৯ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই রাশেদুল আলম আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat