ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় নতুন বই পৌঁছাতে শুরু করেছে।  এখন  অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বুক লিষ্ট নিয়ে নতুন বইয়ের জন্য বইয়ের দৌড়-ঝাঁপ করার কথা ভুলে গেছেন। সেই এক যুগ আগে অভিভাবরা নতুন বইয়ের জন্য দোকানে দোকানে ঘুরেছেন।সেটা এখন শুধুই স্মৃতি। সরকার বিনা মূল্যে বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে যে অনন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
নতুন বছরের শুরুতে নতুন  বই উৎসবের অপেক্ষার স্বপ্ন দেখছেন প্রাথমিক, মাধ্যামিক  ও ইবতেদায়ী শ্রেণীর উত্তীর্ন হতে যাওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। বই ছাপাতে দারুন ব্যস্ত ছাপাখানা গুলো। ২৩ সালের নতুন পহেলা জানুয়ারিত নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারিদিকে  ছড়িয়ে পড়বে ।রঙিন মলাটের মধ্যে রঙিন ছবিসহ গল্প,ছড়া, কবিতা বন্দি হয়ে আছে শিক্ষার্থীদের নতুন স্বপ্ন।  বছরের প্রধমদিনে নতুন বই হাতে সরিষার ক্ষেতের আইল ধরে নাচতে নাচতে ছুটে যাবার সময় গুনছে শিক্ষার্থীরা।
এরই মধ্যে নতুন বই প্রাক প্রাথমিক,প্রাথমিক , মাধ্যমিক ইবতেদায়ী শ্রেণীর বই জেলা সদরসহ সকল উপজেলাতে পোঁছাতে শুরু করেছে। নতুন বই বোঝাই  ট্রাকে গুলো থেকে বই নামাতে ব্যাস্ত শ্রমিকরা। জেলা ও উপজেলা শিক্ষা  অফিসাররা সে গুলোর তত্বাবধায়ন করছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হজরত আলী জানান, নতুন বই এসে পৌঁছাতে শুরু করেছে। তিনি জানান জেলায়  ইতমধ্যে মাধ্যমিক শ্রেণীর ২০ দশমিক ৭৭ শতাংশ, এবতেদায়ী বই ৬১ দশমিক ৩৫ শতাংশ ও মাদ্রসার দাখিল ১ দশমিক ৪৬ শতাংশ বই এসেছে। শিক্ষার্থীদের কাছে  যথা সময়ে পৌঁছে যাবে।
এ দিকে জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী  জানান, প্রাথমিক শ্রেণীর ২য় , তৃতীয় ও চতুর্থ কিছু বই এসেছে এবং আসা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat