ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী (বাসস) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মইনুল হাসান সোহেল (ইনকিলাব)।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ আজ রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 
দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এক বছর মেয়াদি এই কমিটির নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সহ-সভাপতি দীপু সারেয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, আপ্যায়ন সম্পাদক নাইমুদ্দিন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।
কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনির মিল্লাত, ইসমাইল হোসেন রাসেল, মহসিন  বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ শেখ, আলী ইব্রাহিম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat